1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৪৭ Time View

গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এতে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।

সভায় বক্তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, শহরের যানজট নিরসন, ইভটিজিং প্রতিরোধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি তদারকির ওপর গুরুত্ব দেন। পাশাপাশি গ্রামীণ এলাকায় চুরি-ডাকাতি রোধে পুলিশের টহল কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। অপরাধ দমনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং জনস্বার্থে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সভায় স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :