1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

যমুনায় অবৈধ বালু উত্তোলন: বলগেটভর্তি বালু নিয়ে যাওয়ার পথে সাঘাটায় ২ ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৫২ Time View

যমুনায় অবৈধ বালু উত্তোলন: বলগেটভর্তি বালু নিয়ে যাওয়ার পথে সাঘাটায় ২ ব্যবসায়ী গ্রেফতার

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার সাঘাটা উপজেলায় যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে পুলিশ। এরই অংশ হিসেবে গত শুক্রবার বিকালে অভিযান চালিয়ে বলগেটভর্তি বালু পরিবহনের সময় দুই ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের থানায় নিয়ে গিয়ে মামলা দায়ের করা হয়।

থানা সূত্রে জানা যায়, যমুনা নদীর হলদিয়া এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বলগেটভর্তি করে মুন্সিরহাটে নিয়ে যাওয়ার পথে অভিযান চালায় সাঘাটা থানা পুলিশ। এ সময় সাথালিয়া গ্রামের জহরলালের ছেলে জুয়েল এবং কচুয়াহাট গ্রামের মৃত আব্দুল কদ্দুসের ছেলে সবুজ মিয়াকে আটক করা হয়।

এ বিষয়ে সাঘাটা থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। শনিবারে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :