1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

নাটোরের সিংড়ায় কৃষক মেছের আলী হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২৫ Time View

নাটোরের সিংড়ায় কৃষক মেছের আলী হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত

মোঃ মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় কৃষক মেছের আলী হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেকের ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছে আদালত। আজ বুধবার দুপুরে নাটোরের অতিরিক্ত দায়রা জজ ৩য় আদালতের বিচারক মোঃ সাইফুল ইসলাম এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তদের মধ্যে দুইজন পলাতক ও ৪ জন উপস্থিত রয়েছে।
নাটোর জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শাহেদ মাহমুদ টিটু মামলার এজাহার সুত্রে জানান,দীর্ঘদিন ধরেই সিংড়ার কলিগ্রামের সলেমান মৃধার সাথে মেছের আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এনিয়ে তাদের দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডাও হয় একাধিকবার। এরই জের ধরে ১৯৯৯ সালের ২৩ ফেব্রুয়ারী সন্ধ্যায় নাটোরের সিংড়ার কলিগ্রামের মেছের আলীকে ডেকে নিয়ে যায় তার প্রতিবেশী মছিরন বিবি। এর কিছু সময় পরে মেছের আলীর চিৎকারে প্রতিবেশী সহ মেছের আলীর পরিবারের লোকজন এগিয়ে গিয়ে মেছের আলীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে মেছের আলীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতির সময় তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মেছের আলীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহত মেছের আলীর ছেলে বাদি হয়ে ৮ জনকে আসামী করে সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে এবং তাদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। এরপর বিভিন্ন সময় অভিযুক্তরা আদালত থেকে জামিনে বের হয়। জামিনে বের হওয়ার পর দুইজন অভিযুক্ত মৃত্যুবরণ করে এবং দুইজন আত্মগোপনে চলে যায়। বাকি ৪ জন অভিযুক্তের উপস্থিত আজ মামলার শুনানী করেন আদালতের বিচারক। দীর্ঘ ২৭ বছর মামলার স্বাক্ষ্য প্রমান গ্রহন শেষে আদালতের বিচারক পলাতক দুইজন উপস্থিত ৪জন সহ মোট ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেকের ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :