1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

সুন্দরগঞ্জে ৩ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ২৬ Time View

সুন্দরগঞ্জে ৩ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

‎গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (৬ এপ্রিল ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর ডাকুয়ার বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
‎গ্রেফতারকৃতরা হলেন-সুমন মিয়া (১৯), পিতা মিষ্টার আলী, সাং পূর্ব ফুলমতি (নাওডাঙ্গা ইউপি) এবং সফিকুল ইসলাম (৩০), পিতা মৃত নুর ইসলাম,
গ্ৰাম: ভবিৎমামুদ (ফুলবাড়ী উপজেলা, কুড়িগ্রাম)
‎অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. এনামুল হকের নেতৃত্বে একটি টিম এলাকায় অভিযান চালায়। এসময় একটি নীল রঙের HONDA X-BLADE 160 সিসি মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে মোটরসাইকেলের সিটের উপর থাকা একটি প্লাস্টিক ব্যাগের ভেতর থেকে ৩ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা এবং জব্দকৃত মোটরসাইকেলের মূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা বলে জানা গেছে। ঘটনাস্থলেই আলামত জব্দ করে আইনানুগ প্রক্রিয়ায় নমুনা সংগ্রহ করা হয় এবং আসামীদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
‎এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৯(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয় পরিচালনা করবে।
‎অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে বলেও তারা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :