1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

ভোলায় বাবার ধর্ষণের শিকার সাত মাসের অন্তঃসত্ত্বা মেয়ে হাসপাতালে ভর্তি

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৪১ Time View

ভোলায় বাবার ধর্ষণের শিকার সাত মাসের অন্তঃসত্ত্বা মেয়ে হাসপাতালে ভর্তি
আরিফ হোসেন
জেলা প্রতিনিধি, ভোলা
দৌলতখান উপজেলার মদনপুর চরে ইউসুফ নামের এক পাষন্ড বাবা দীর্ঘ সাত মাস ধরে নিজের মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

অভিযুক্তের নির্যাতনে সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়া মেয়েকে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছেন, মেয়ের শারীরিক অবস্থা সংকটাপন্ন, তবে চিকিৎসা শুরু হওয়ার পর কিছুটা উন্নতির লক্ষণ দেখা দিয়েছে।

ভিকটিমের মা তাসলিমা জানিয়েছেন, মেয়েকে নিরাপদে রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু অভিযুক্ত বাবার ঘরে রাখা অবস্থায় মেয়ের ওপর নির্যাতন চালানো হয়েছে। তিনি অভিযুক্তের শাস্তি দাবি করেছেন।

ভোলা সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মুক্তা আক্তার জানান, মেয়ের মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং চিকিৎসা চলমান।

ভোলা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ ইব্রাহিম বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ইউসুফকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তদন্ত চালানো হচ্ছে।

এ ঘটনায় ভোলা জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল অভিযুক্ত বাবার কঠোর শাস্তি দাবি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :