
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের রামসিংপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার সকাল প্রায় ১০টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই পুরো ঘরসহ আসবাবপত্র ও মূল্যবান মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত নজরুল ইসলাম জানান, আগুন লাগার পর তিনি কিছুই উদ্ধার করতে পারেননি। অল্প সময়ের মধ্যে তার বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। বর্তমানে তিনি স্ত্রী-সন্তান নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। তিনি আরও বলেন, “আমি একজন দিনমজুর। শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে কাজ করতে পারছি না। সবকিছু হারিয়ে এখন নিঃস্ব হয়ে পড়েছি।”
© All rights reserved © 2025
Leave a Reply