
বগুড়ায় নির্বাচনী সহিংসতায় আহত প্রার্থী আলাল শেখের মৃত্যু
আল মামুন তালুকদার
ক্রাইম রিপোর্টার বগুড়া
বগুড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চকসূত্রাপুর পশ্চিমপাড়ার বাসিন্দা আলাল শেখ (৪৬) নির্বাচনী সহিংসতায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ফতেহ আলী বাজার কাঁচামাল ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নির্বাচনে প্রার্থী ছিলেন।
জানা যায়, গত ২৮ মার্চ সকালে ভোট দিতে গেলে প্রতিপক্ষের হামলার শিকার হন আলাল শেখ। অভিযোগ রয়েছে, তাকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে লাঠি ও হাতুড়ি দিয়ে গুরুতরভাবে আহত করা হয়। প্রথমে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পিতা সিদ্দিকুর রহমান মেরু শেখ ২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে গোয়েন্দা পুলিশ চারজন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।
© All rights reserved © 2025
Leave a Reply