1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

গাইবান্ধায় বিয়ে বাড়িতে মাংস কম দেওয়া কে কেন্দ্র করে হত্যা মামলার আসামি গোলজার রহমান(৪৫) কে গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৫৩ Time View

গাইবান্ধায় বিয়ে বাড়িতে মাংস কম দেওয়া কে কেন্দ্র করে হত্যা মামলার আসামি গোলজার রহমান(৪৫) কে গ্রেফতার

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধায় বিয়ে বাড়িতে মাংস কম দেওয়া কে কেন্দ্র করে হত্যা মামলার আসামি গোলজার রহমান(৪৫) কে গ্রেফতার করেছে র‍্যাব- ১৩। গত কাল বুধবার রাত ৯ টা ১৫ মিনিটের দিকে গাইবান্ধা র‍্যাব ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদরের ঘাগোয়া ইউনিয়ন পরিষদের সামন থেকে তাকে গ্রেফতার করে।

আজ(২ এপ্রিল) বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‍্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  দুই হাজার পঁচিশ সালের বাইশে জুন রাত ২ টার দিকে বিয়ে বাড়ির খাবার অনুষ্ঠানে আসামী গোলজার এবং তাদের সহযোগীদের প্লেটে মাংস কম হওয়ায় মনোয়ারা বেগম ভুক্তভোগী ছায়দার আলীর মুখে মাংস ভাত সহ প্লেট ছুড়ে মারে।

এরুপ অন্যায় কাজের প্রতিবাদ করলে গোলজার রহমান সহ তার সহযোগীরা রান্না করার লাকরি, লাঠি ও লোহার রড দিয়ে ছায়দার আলীর ওপর হামলা চালায়। পরে আশেপাশের লোকজন ঘটনাস্থলে এসে আহত ছায়দার আলী কে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করায়। এরপর অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরের দিন বিকেল সাড়ে ৩ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনাটি ঘিরে এলাকা জুড়ে ব্যাপক চানঞ্চল্যকর সৃষ্টি হয়। এ ঘটনায় ভুক্তভোগী ছেলে বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এরই ধারাবাহিকতায় র‍্যাব অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি গোলজার রহমান কে গ্রেফতার করে। গ্রেফতার গোলজার রহমান উত্তর ঘাগোয়া(টেঙ্গরজানি) গ্রামের মৃত আব্দুর সামাদের ছেলে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামি কে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :