1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

বগুড়ায় মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৮ Time View

বগুড়ায় মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার।

মোঃ ইসমাঈল হোসেন,বগুড়া জেলা প্রতিনিধ।

বগুড়ায় মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক এক নারী আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।গ্রেপ্তারকৃত আসামি মোছাঃ আক্তার বেগম (৬৫)।

‎মঙ্গলবার (১০ই মার্চ’২৬) ভোর রাত প্রায় ৩টা ১৫ মিনিটে বগুড়া জেলার গাবতলী থানাধীন খান মার্কেট কাটাবাড়ীয়া মোড় এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-১২,সিপিএসসি বগুড়া ক্যাম্পের একটি চৌকস দল তাকে গ্রেপ্তার করে।

‎র‌্যাব সূত্রে জানা যায়, ৩ মার্চ ২০২৬ অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দায়ের করা মামলায় আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।

‎গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, সাজাপ্রাপ্ত এই পলাতক আসামি গ্রেপ্তার এড়াতে গাবতলী উপজেলার বাগবাড়ী এলাকায় একটি মহিলা মাদ্রাসা ও এতিমখানায় অবস্থান করছে। পরে র‌্যাব-১২ এর অধিনায়কের নির্দেশনায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তারকৃত আক্তার বেগমের স্বামীর নাম মোঃ তোতা মিয়া। তিনি বগুড়া সদর উপজেলার বৃন্দাবনপাড়া (দক্ষিণপাড়া) গ্রামের বাসিন্দা।

‎র‌্যাব জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

‎র‌্যাব-১২ জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :