
গোবিন্দগঞ্জে ৪ মাদক সেবনকারী গ্রেপ্তার, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে মাদক সেবনের সময় হাতেনাতে চারজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
সোমবার (৯ মার্চ) গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সেবনের সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন , শহিদুল ইসলাম রানা (২৫), গ্রাম- বাগদা বাজার, উপজেলা গোবিন্দগঞ্জ; সামিউল (২২), গ্রাম কাটাবাড়ী, উপজেলা গোবিন্দগঞ্জ; হাবিল মিয়া (৪৮), গ্রাম মালিকাবাদ, উপজেলা গোবিন্দগঞ্জ,জেলা:গাইবান্ধা। এবং রিয়াদ (১৯), গ্রাম পুরাতন বাজার, ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর ।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জুয়েলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, মাদকের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
© All rights reserved © 2025
Leave a Reply