1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

জেলা মডেল প্রেসক্লাব-এ সংবাদ সম্মেলন গৃহবধূর ওপর হত্যাচেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা 

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৯০ Time View

জেলা মডেল প্রেসক্লাব-এ সংবাদ সম্মেলন গৃহবধূর ওপর হত্যাচেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

রানা ইস্কান্দার রহমান।

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

গাইবান্ধা জেলা মডেল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিজের ওপর সংঘটিত হত্যাচেষ্টার ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন সাঘাটা উপজেলার গটিয়া গ্রামের গৃহবধূ মোছাঃ মনিরা খাতুন। লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, পূর্বপরিকল্পিতভাবে তার স্বামী, শ্বশুর ও শাশুড়ি তাকে হত্যার চেষ্টা করেন।
তিনি জানান, গত ১৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে রাতের খাবার শেষে রান্নাঘরে খাবার রাখতে গেলে তার স্বামী আনারুল ইসলাম (৩৫), শ্বশুর মোঃ আকবর আলী ও শাশুড়ি মোছাঃ আনেছোন বেগম রান্নাঘরে প্রবেশ করেন। অভিযোগ অনুযায়ী, তারা আগে থেকেই পরিকল্পনা করে বাড়ির মেইন সুইচ বন্ধ করে দেন, যাতে চারপাশ অন্ধকার হয়ে যায়। এরপর পেছন থেকে তাকে শক্তভাবে চেপে ধরে ধারালো বটি দিয়ে গলায় আঘাত করেন। এ সময় শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করা হয় বলেও তিনি উল্লেখ করেন।
মনিরা খাতুন বলেন, আমার চিৎকার শুনে আমার শিশু সন্তান ঘর থেকে বের হয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিছুটা সুস্থ হওয়ার পর তিনি আদালতে মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ঘটনার পর থেকে বিভিন্নভাবে তাকে ও তার পরিবারকে ভয়ভীতি দেখানো হচ্ছে। তিনি নিজের ও সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তিনি পুলিশ সুপার ও গাইবান্ধা জেলা প্রশাসকের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে মনিরা খাতুন দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :