1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ  গ্রেপ্তার ৩

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৮৬ Time View

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ  গ্রেপ্তার ৩

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার সাঘাটা উপজেলায় চাঁদাবাজির অভিযোগে বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ তিন জন কে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার ( ৩ মার্চ)  রাত ৮ টার  দিকে  বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান গ্রামে একটি এগ্রোভেট কারখানায় ২ লাখ চাঁদা দাবিতে কারখানাটি বন্ধ করে দেয়৷ পরে রাতে এ ঘটনায় কারখানার মালিকের দায়ের করা মামলার ভিত্তিতে তাদের আটক করা হয়।

বুধবার (৪ মার্চ) দুপুরে চাঁদাবাজির  মামলায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান৷ (মামলার নং ৪)

‎গ্রেপ্তাররা হলেন সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্রাট মিয়া, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব, হাসান কবির এবং বোনারপাড়া ডিগ্রি কলেজ ছাত্র দলের সাবেক আহ্বায়ক, সৃজন আহমেদ শিপন।

পুলিশ  এবং ‎স্থানীয় সুত্রে জানা যায়, সাঘাটার তেলিয়ান গ্রামের বিসিআইসির ডিলার শরিফুল ইসলাম মোল্লার মালিকানাধীন ‘মোল্লা এগ্রো ফার্ম’-এ মাছের প্রি-মিক্স খাদ্য উৎপাদন করা হয়।

‎অভিযুক্ত বিএনপির নেতারা কারখানায় এসে বিভিন্ন কাগজপত্র দেখতে চান। তিনি জানতে চাইলে তারা কীসের কাগজ দেখতে চান, তখন তারা বলেন, এই কারখানায় কী হয় তা তারা জানেন এবং কাগজপত্র না দেখালে তাকে থানায় নিয়ে যাওয়া হবে। একপর্যায়ে তারা তার হাত ধরে মালিককে ফোন দিতে চাপ সৃষ্টি করেন বলেও তিনি অভিযোগ করেন।

‎মোল্লা এগ্রো ফার্মের মালিক শরিফুল ইসলাম মোল্লা জানান, গ্রেপ্তার ব্যক্তিরা কারখানায় এসে মেনেজার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কারখানায় গিয়ে ভয়ভীতি প্রদর্শন ও তার আমাদের উপরো হামলা করে পরে  জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে আসে ৷ পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যান। ঘটনার পরেই আমি সাঘাটা থানায় লিখিত এজাহার জমা দেই৷

‎সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  জানান,  সাঘাটা থানায় ২ লাখ টাকার চাঁদার দাবীর একটি লিখিত অভিযোগ পেয়ে বোনারপাড়া এলাকা থেকে তাদের তিনজনকে আটক করা হয়। পরে অভিযোগের সত্যতা মিললে তাদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয় ৷ মামলাটি তদন্ত করছেন গাইবান্ধা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :