1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

নির্বাচনে আ.লীগ সমর্থকদের ভোট নিয়ে যা বললেন নুরুল হক নূর

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪ Time View

নির্বাচনে আ.লীগ সমর্থকদের ভোট নিয়ে যা বললেন নুরুল হক নূর

মোঃ নুর নবী, দশমিনা প্রতিনিধি পটুয়াখালী।
পটুয়াখালী-৩ (দশমিনা -গলাচিপা) আসনে বিএনপি সমর্থিত প্রার্থী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আশা প্রকাশ করেছেন, নির্বাচনে শুধু নিজের সমর্থক নয়, আওয়ামী লীগ সমর্থিত ভোটারদের ভোটও তিনি পাবেন। বুধবার দুপুরে নিজের এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নুর বলেন, “নির্বাচন পরিবেশ সুষ্ঠু থাকলে আমার বিজয় নিশ্চিত। আশা করি, অন্যান্য দলের ভোটও আমার প্রাপ্ত হবে।”

তবে নুর অভিযোগ করেন, একটি গোষ্ঠী ষড়যন্ত্রের মাধ্যমে ভোটকেন্দ্রে সহিংসতা ছড়িয়ে নির্বাচন স্থগিত করার চেষ্টা করছে। তিনি বলেন, বিরোধী স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের ওপর হামলার বিষয়ে প্রশাসনকে বারবার জানানো হলেও পদক্ষেপ নেওয়া হয়নি, যা হামলাকারীদের উৎসাহিত করছে।

নুরুল হক নুর ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সকল অপশক্তিকে রুখে দিয়ে জনগণ দীর্ঘদিনের অপেক্ষার ভোটে সঠিক জনপ্রতিনিধিকে জয়ী করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :