1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

পলাশবাড়ী উপজেলার বরিশাল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৭১ Time View

পলাশবাড়ী উপজেলার বরিশাল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান

 

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৪নং বরিশাল ইউনিয়নের বরিশাল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ২০২৬ ইং সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২৯শে জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে অত্র বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

বরিশাল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম জিল্লুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পলাশবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ প্রেস ক্লাব পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি,কবি ও আবৃত্তি শিল্পী আমিরুল ইসলাম কবির। অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক জগন্নাথ রায়,ধর্মীয় শিক্ষক হাবিবুছ ছোবহান,বরিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব,সহকারী শিক্ষক জুয়েল মিয়া।

বিদায়ী পরীক্ষার্থী তরিকুল ইসলাম,নুহু শেখ,দশম শ্রেণির শিক্ষার্থী আনিছা আরাতুল জান্নাত প্রমুখ।

উল্লেখ্যঃ এবার এ বিদ্যালয় থেকে ১’শ ২২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবে এবং আগামী ২১শে এপ্রিল এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন,সহকারী সিনিয়র ইংরেজি বিষয়ের শিক্ষক মো. আব্দুল মতিন।

দোয়া পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক হাবিবুছ ছোবহান।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :