1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

কালিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ দিবস পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ২০৮ Time View

কালিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ দিবস পালিত

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরা কালিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে একটি র‍্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ জরে।
পরবর্তীতে কালিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কমান্ডার খায়রুল ইসলামের নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা ও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে মহড়া প্রদর্শন করা হয়।
“আগামি প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মহড়ায় দুর্যোগকালীন সময়ে আহত, নিহত, অগ্নিসংযোগের ঘটনা ছাড়াও নানান দুর্ঘটনায় উদ্ধার কার্যক্রমসহ বিভিন্ন কসরত প্রদর্শন করা হয়।
এরপর নির্বাহী কর্মকর্তার হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসাইন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শঙ্কর কুমার পাল, সরকারি কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপাল চন্দ্র গাইন, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, ছাত্র সমন্বয়ক রাকিবুজ্জামান রাকিব প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :