1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় শারদীয় দুর্গোৎসব।।

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ২৫২ Time View

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় শারদীয় দুর্গোৎসব।।

এস.এম শহিদুল ইসলাম বাবলু ঃনিজস্ব প্রতিবেদক।।

কুড়িগ্রাম জেলায় এবার ৪৮২ টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপন হয়েছে। এসব মণ্ডপে নির্বিঘ্নে উৎসব উদযাপনের জন্য কুড়িগ্রাম জেলা পুলিশের এর পাশাপাশি প্রতিটি পূজা উদযাপন কমিটিও নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। সকল মণ্ডপে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। এ বছরের শারদীয় দুর্গোৎসব যেন শান্তিপূর্ণভাবে উদযাপিত হয় সেজন্য কুড়িগ্রাম জেলা পুলিশ এর পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশ সুপার সহ সকল ঊর্ধ্বতন কর্মকর্তা গভীর রাত পর্যন্ত পরিদর্শন করেছেন সকল পূজা মন্ডপ।

মাঠপর্যায়ের কুড়িগ্রাম জেলা পুলিশের সকল সদস্যদের কঠোর পরিশ্রমের ফলে ও নিরাপত্তায় নিয়োজিত অন্যান্য সকলের সকল সংস্থা এবং সম্মানিত নাগরিকদের সম্মিলিত সহযোগিতায় শান্তিপূর্ণ ভাবে পূজা সম্পন্ন হয়।

কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজুর রহমান শারদীয় দুর্গাপূজা ২০২৪ নির্বিঘ্নে প্রতিপালন করতে বিশেষ ভূমিকা পালন করায় কুড়িগ্রাম জেলা পুলিশ সহ সমাজের সকল ধর্মাবলম্বী সন্মানিত নাগরিকদের বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

পুলিশ সুপার মহাদয় বলেন, ‘এবারের শারদীয় দুর্গাপূজা উদযাপন সারা দেশেই ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির এক অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।’

এভাবেই সাম্প্রদায়িক সম্প্রতির লক্ষ্যে সকল ধর্মাবলম্বী সম্মানিত নাগরিকদের পাশে দিবারাত্র সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :