1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
November 21, 2026, 8:57 pm

তেঁতুলিয়ায় ভিওএল ফাউন্ডেশনের শিক্ষা সফর ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Saturday, November 21, 2026
  • 32 Time View

তেঁতুলিয়ায় ভিওএল ফাউন্ডেশনের শিক্ষা সফর ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ ইসমাঈল হোসেন,বগুড়া জেলা প্রতিনিধিঃ

শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শিক্ষা সফর ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে ভিওএল ফাউন্ডেশন (VOL Foundation)।
শনিবার(২১নভেম্বর’২৬)ফাউন্ডেশনটির উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এ শিক্ষা সফরে সংগঠনের সদস্য,স্বেচ্ছাসেবক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সফরকালে অংশগ্রহণকারীরা তেঁতুলিয়ার মনোরম চা বাগান পরিদর্শন করেন এবং চা চাষ ও প্রক্রিয়াজাতকরণ সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন। এ সময় তারা স্থানীয় সংস্কৃতি,মানুষের জীবনযাত্রা ও প্রাকৃতিক পরিবেশ সম্পর্কেও জানার সুযোগ পান। সকালে তেঁতুলিয়ার উত্তর প্রান্ত থেকে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য উপভোগ করেন সফরকারীরা।পাশাপাশি মহানন্দা নদী,বাংলাবান্ধা জিরো পয়েন্টসহ আশপাশের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন তারা।
শিক্ষা সফরের অংশ হিসেবে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।বাংলাদেশের ইতিহাস,ভূগোল,সাধারণ জ্ঞান, পরিবেশ এবং তেঁতুলিয়া-পঞ্চগড়ের স্থানীয় বিষয়াবলির উপর অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দলগতভাবে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেয়।প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান,এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের শুধু বিনোদন দেওয়া নয়,বরং আনন্দ ও বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে নতুন জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করা।
সফরে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান,পাঠ্যবইয়ের বাইরের জগৎ সম্পর্কে সরাসরি জানার সুযোগ পেয়ে তারা আনন্দিত ও সমৃদ্ধ হয়েছেন।প্রকৃতি,পরিবেশ,চা চাষ এবং স্থানীয় মানুষের জীবনযাত্রা কাছ থেকে দেখার অভিজ্ঞতা তাদের শেখার পরিধিকে আরও বিস্তৃত করেছে।
ভিওএল ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের জ্ঞান,সচেতনতা,সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক সফর,কুইজ প্রতিযোগিতা ও সৃজনশীল কার্যক্রম অব্যাহত রাখা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি