1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
November 21, 2026, 8:57 pm

গাইবান্ধায় সবার জন্য বাংলাদেশ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Saturday, November 21, 2026
  • 22 Time View

গাইবান্ধায় সবার জন্য বাংলাদেশ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

​

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

“আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় সবার জন্য বাংলাদেশ এর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ​শনিবার দুপুরে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি হলরুমে এ সভা আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সবার জন্য বাংলাদেশ সেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য, তছলিম উদ্দিন, বিভাগীয় কো অর্ডিনেটর আব্দুল কুদ্দুস শামিম, সহকারী – কো অর্ডিনেটর আরিফুল ইসলাম, জেলা কো- অর্ডিনেটর আখতার হোসেন ওপেল, অধ্যাপক জহুরুল কাইয়ূম, দৈনিক যায়যায় দিনের গাইবান্ধা জেলা প্রতিনিধি শফিউল ইসলাম।

এছাড়া মতবিনিময় সভায় অংশ নেয়, জেলার বিভিন্ন ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

​অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ও বক্তারা, উগ্রবাদী মতাদর্শ, রাজনৈতিক সহিংসতা ও সাম্প্রদায়িক উসকানিসহ দেশের চলমান বিভিন্ন সংকট নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, প্রত্যেক মানুষের নিজস্ব মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। বাকস্বাধীনতা, ধর্মীয় বিশ্বাস পালন এবং নিজস্ব সংস্কৃতি চর্চা মানুষের সাংবিধানিক অধিকার।

কিন্তু একটি উগ্রবাদী গোষ্ঠীর কর্মকাণ্ডের কারণে মানুষের এসব মৌলিক অধিকার হুমকির মুখে পড়ছে।

বক্তারা আরও বলেন, সব ধরনের বিদ্বেষ, উগ্রবাদ ও অসহিষ্ণুতার বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলতে হবে। সবার জন্য একটি নিরাপদ, মানবিক ও বাসযোগ্য বাংলাদেশ প্রতিষ্ঠায় সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি