1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
November 17, 2026, 4:17 am

পলাশবাড়ীতে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, এজাহারে সাংবাদিকের নাম আসায় উদ্বেগ

Reporter Name
  • Update Time : Tuesday, November 17, 2026
  • 21 Time View

পলাশবাড়ীতে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, এজাহারে সাংবাদিকের নাম আসায় উদ্বেগ

গাইবান্ধার পলাশবাড়ীতে সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে চার সাংবাদিকের ওপর হামলা, মারধর, অবরুদ্ধ করে রাখা এবং নগদ টাকা ও সংবাদ সংগ্রহের সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইনডিপেনডেন্ট টেলিভিশনের গাইবান্ধা জেলা প্রতিনিধি মো. আনোয়ার হোসেন শামীম ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে পলাশবাড়ী থানায় লিখিত এজাহার দিয়েছেন।
এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর উপজেলা প্রশাসনের অবৈধ বালু জব্দ অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমের সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে আমবাগান সেতুর কাছে চার সাংবাদিকের পথরোধ করা হয়। এ সময় ধারণ করা ভিডিও মুছে ফেলতে রাজি না হওয়ায় তাঁদের মারধর করা হয় এবং একটি পরিত্যক্ত দোকানঘরে প্রায় তিন ঘণ্টা আটকে রাখা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তাঁদের মোবাইল ফোন, সংবাদ সংগ্রহের সরঞ্জাম ও মানিব্যাগ কেড়ে নেওয়া হয়। পরে আহত সাংবাদিকেরা গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।
এজাহারে ৭১ টেলিভিশনের পলাশবাড়ী প্রতিনিধি পাপুল সরকার এবং চ্যানেল এস-এর উপজেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম রতনসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
ঘটনাটি নিয়ে সাংবাদিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগের ঘটনায় এজাহারে আরেক সাংবাদিকের নাম আসায় বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ যেমন গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন, তেমনি এজাহারে নাম আসা সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগও নিরপেক্ষভাবে যাচাই করা জরুরি। উভয় পক্ষের বক্তব্য, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য এবং প্রাসঙ্গিক তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে অভিযোগের সত্যতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের আইনের আওতায় আনারও দাবি উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি