
গাইবান্ধায় প্রাইমারী ভিলেজ ডক্টর্স সোসাইটি (পিভিডিসএস)-এর গ্রাম ডাক্তার সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
আজ ১৬ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, সোমবার দুপুর ১২টায় জেলা পরিষদ মিলনায়তন, গাইবান্ধায় ‘প্রাইমারী ভিলেজ ডক্টর্স সোসাইটি (পিভিডিসএস) গাইবান্ধা জেলা’-এর উদ্যোগে গ্রাম ডাক্তার সম্মেলন-২০২৬ অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইমারী ভিলেজ ডক্টর্স সোসাইটি (পিভিডিসএস) গাইবান্ধা জেলা শাখার সভাপতি মোঃ ছাইফুল করিম। এতে সঞ্চালনা করেন প্রাইমারী ভিলেজ ডক্টর্স সোসাইটি (পিভিডিসএস) গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম আকন্দ।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপি ও প্রশাসক, জেলা পরিষদ, গাইবান্ধার সভাপতি অধ্যাপক ডাঃখ সৈয়দ মইনুল হাসান (সাদিক)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), গাইবান্ধা জেলা শাখার সভাপতি এবং বাংলাদেশ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন, গাইবান্ধা জেলার সভাপতি জনাব আ.থ.ম আসাদুজ্জামান, ডাক্তার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃখ রশীদুল হাসান এবং ড্রাগ সুপার, গাইবান্ধা জনাব মোঃ মেহেদী হাসান।
সম্মেলন শুভ উদ্বোধন করেন প্রাইমারী ভিলেজ ডক্টর্স সোসাইটি (পিভিডিসএস) কেন্দ্রীয় কমিটি, ঢাকা-র চেয়ারম্যান জনাব মোঃ গাউসুল আজম (শিমু)। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রাইমারী ভিলেজ ডক্টর্স সোসাইটি (পিভিডিসএস) কেন্দ্রীয় কমিটি, ঢাকা-র সেক্রেটারী জেনারেল জনাব মোঃ আবুল কালাম আজাদ এবং বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রাইমারী ভিলেজ ডক্টর্স সোসাইটি (পিভিডিসএস) কেন্দ্রীয় কমিটি, ঢাকা-র কেন্দ্রীয় সুপ্রিম কাউন্সিল সদস্য জনাব মোঃ আবুল ফজল।
বক্তারা তাঁদের বক্তব্যে গ্রাম ডাক্তারদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য এবং সংগঠনের কার্যক্রম আগামীতে আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। সম্মেলনের শেষ পর্যায়ে বক্তারা আগামী দিনের জন্য নতুন কমিটি ঘোষণা করেন। ঘোষিত নতুন কমিটিতে আব্দুল হালিম সরকার-কে সভাপতি এবং আব্দুল হালিম আকন্দ-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। নতুন এই নেতৃত্ব আগামী দিনে সংগঠনকে আরও গতিশীল ও সফলভাবে পরিচালনা করবেন বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply