1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
November 15, 2026, 12:11 am

গাইবান্ধায় সাজ ফার্মার কর্মচারী শিপনকে দোকান থেকে বের করে নিয়ে মারপিট  থানায় অভিযোগ

Reporter Name
  • Update Time : Saturday, November 14, 2026
  • 28 Time View

গাইবান্ধায় সাজ ফার্মার কর্মচারী শিপনকে দোকান থেকে বের করে নিয়ে মারপিট  থানায় অভিযোগ

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধা শহরের হকাস মার্কেট সংলগ্ন জনতা ব্যাংকের নিচতলায় সাজ ফার্মার কর্মচারী শিপন মিয়াকে দোকান থেকে বের করে নিয়ে বেধরক মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বলাকা ফার্মেসীর মালিক রানা মিয়া ও তার ছেলে অনিক মিয়া এবং তাদের কয়েকজন সহযোগী সাজ ফার্মায় এসে এই মারপিটের ঘটনা ঘটায়। যা সাজ ফার্মার সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা গেছে। এ নিয়ে সাজ ফার্মার মালিক বুলবুল আহম্মেদ দুপুরে গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে জানা গেছে, গত দুই মাস হলো শিপন মিয়া সাজ ফার্মায় কর্মচারী হিসেবে চাকরি নিয়ে সুনামের সাথে কাজ করে আসছে। এর আগে প্রায় চার বছর পূর্বে শিপন মিয়া বলাকা ফার্মেসীতে  মাত্র দুইমাস কর্মচারী হিসেবে কাজ করেছিল। সেসময় শিপন মিয়া ব্যক্তিগত কারণে চাকরি ছেড়ে দিয়ে ঢাকায় কাজ করে। কিন্তু ওই সময় বলাকার মালিক রানা মিয়ার সাথে শিপন মিয়ার কি হয়েছিল তা সাজ ফার্মার মালিকের জানা নেই। বিগত কয়েকদিন ধরে বলাকা ফার্মেসীর রানা মিয়া ও তার ছেলে অনিক সাজ ফার্মার সামনে এসে শিপন মিয়ার কাছে টাকা পাবে মিথ্যা ভিত্তিহীন অপবাদ দিয়ে তাকে বিভিন্নভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করে চলে যায়। এরই একপর্যায়ে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে রানা মিয়া ও তার ছেলে অনিকসহ তাদের লোকজন সাজ ফার্মায় এসে শিপনকে গালিগালাজ করে। এর প্রতিবাদ করলে শিপনকে দোকান থেকে বের করে রাস্তায় নিয়ে এলোপাথারি মারপিট করে গলা চেপে ধরে শাসরোধে হত্যার চেষ্টা চালায়। এসময় রাস্তার লোকজন তাদের হাত থেকে রক্ষা করলে শিপন প্রাণে বেঁচে যায়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এব্যাপারে সাজ ফার্মার মালিক বুলবুল আহম্মেদ জানান, আমার দোকানের কর্মচারী শিপন মিয়ার সাথে বলাকা ফার্মেসী মালিক তাদের দুজনের মধ্যে কি হয়েছে সেটা আমার জানা নেই। কিন্তু বর্তমানে শিপন আমার দোকানের কর্মচারী। কেন আমার দোকানে এসে শিপন মিয়াকে দোকান থেকে বের করে নিয়ে বেদম মারপিট করা হলো এজন্য আমি থানায় অভিযোগ করেছি। পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি