
গাইবান্ধার গিদারীতে পরকীয়ার অভিযোগে নারীর বাড়ি থেকে বের হওয়ার সময় হাতেনাতে আটক মাংস ব্যবসায়ী এরশাদ
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা সদর উপজেলার ১১ নং গিদারী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বেপারীপাড়া এলাকায় এক মধ্যবয়সী নারীর বাড়ি থেকে বের হওয়ার সময় মাংস ব্যবসায়ী এরশাদকে আটক করেন স্থানীয় যুবসমাজ।
আটকের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এরশাদের স্ত্রী। এ সময় তিনি এলাকাবাসীর কাছে অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে তার স্বামী ওই নারীর সঙ্গে পরকীয়ায় জড়িত। স্বামীকে ভালো পথে ফিরিয়ে আনতে অনেক চেষ্টা করেও কোনো পরিবর্তন আনতে পারেননি তিনি। স্ত্রীর দাবি, এর আগেও ওই নারীর সঙ্গে তার স্বামীর সম্পর্কের বিষয়টি নিয়ে পারিবারিকভাবে চেষ্টা করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ওই নারীর বাড়িতে অনৈতিক কর্মকাণ্ড শেষে বের হওয়ার সময় এরশাদকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Leave a Reply