1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
November 12, 2026, 1:17 pm

গাইবান্ধায় ঝুঁকিপূর্ণ ব্রিজ, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

Reporter Name
  • Update Time : Thursday, November 12, 2026
  • 20 Time View

গাইবান্ধায় ঝুঁকিপূর্ণ ব্রিজ, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধা সদর উপজেলার ১১ নম্বর গিদারী ইউনিয়নের কামারজানী বাজার সংলগ্ন একটি ব্রিজের একাংশ ভেঙে পড়েছে। এতে ব্রিজটি দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

সম্প্রতি কামারজানী বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান বারাকাহ্ ফ্যাশন এন্ড বোরকা হাউসের তরুণ উদ্যোক্তা আব্দুল্লাহ আল মামুন ব্রিজটির বেহাল দশার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

তিনি জানান, ব্রিজটি দিয়ে প্রতিদিন কামারজানী বণিক বালিকা উচ্চবিদ্যালয় ও কামারজানী মার্চেন্ট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতায়াত করে। পাশাপাশি স্থানীয় বাসিন্দারা দৈনন্দিন বাজার ও বিভিন্ন প্রয়োজনে ব্রিজটি ব্যবহার করেন। তার দাবি অনুযায়ী, প্রতিদিন প্রায় এক থেকে দেড় হাজার মানুষ এই ব্রিজ দিয়ে চলাচল করেন।

ছবিতে দেখা যায়, ব্রিজের একাংশ ভেঙে গেছে এবং বিভিন্ন স্থানে রড বের হয়ে রয়েছে। ফলে শিক্ষার্থী, পথচারী ও সাধারণ মানুষের চলাচলে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে।

এ অবস্থায় ব্রিজটির বর্তমান পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবগত কি না, সংস্কার কিংবা পুনর্নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি না এবং কবে নাগাদ এর স্থায়ী সমাধান হবে—এমন প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

এলাকাবাসীর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত ব্রিজটি সরেজমিনে পরিদর্শন, প্রয়োজনীয় সংস্কার এবং স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

জনস্বার্থে ঝুঁকিপূর্ণ ব্রিজটির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি