1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
November 12, 2026, 1:17 pm

গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে গায়েন( সিজন-২) ভাওয়াইয়া উৎসব 

Reporter Name
  • Update Time : Thursday, November 12, 2026
  • 14 Time View

গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে গায়েন( সিজন-২) ভাওয়াইয়া উৎসব

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

লোকসংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করে তুলতে গাইবান্ধায় সফলভাবে অনুষ্ঠিত হয়েছে গাইবান্ধার গায়েন (সিজন ২) ভাওয়াইয়া উৎসব।

আজ বৃহস্পতিবার বেলা ১০ টার দিকে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই ভাওয়াইয়া উৎসব অনুষ্ঠিত হয়। যা চলবে ৪ দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান। এছাড়া আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খাদিজা বেগম, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ, জেলা কালচারাল অফিসার মো. আসাদুজ্জামান সরকারসহ অন্যরা।

উৎসবের মঞ্চে জেলার সাত উপজেলার সাতজন শিল্পীরা তাদের সুর ও কণ্ঠে ভাওয়াইয়া গানের জাদুকরি পরিবেশনা উপস্থাপন করেন। তারা হলেন,

গাইবান্ধা সদরের সিরাজুল ইসলাম, গোবিন্দগঞ্জের আজাদুল ইসলাম রাজা, পলাশবাড়ীর হামিদুল হক, ফুলছড়ির আব্দুর সালাম রাজু, সাদুল্লাপুরের মনোরঞ্জন সরকার,সুন্দরগঞ্জের মাহবুবুল জীবন ফেরদৌস, সাঘাটার অনুকূল বর্মন।

আয়োজকরা প্রত্যাশা করেন, গ্রামীণ এই লোকসংগীতের চর্চা ও প্রসার ঘটাতে এমন সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি