1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

দামোদরপুরে ৭ গ্রামের মানুষের ভরসা একটি নরবরে কাঠের ব্রিজ; সংস্কারের দাবী এলাকাবাসীর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৭ Time View

দামোদরপুরে ৭ গ্রামের মানুষের ভরসা একটি নরবরে
কাঠের ব্রিজ; সংস্কারের দাবী এলাকাবাসীর
আঃ রাজ্জাক সরকার,
গাইবান্ধা জেলা,
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুরে ৭ গ্রামের মানুষের ভরসা একটি নরবরে কাঠের ব্রিজ। ব্রিজটির খুঁটি ও তক্তা ভেঙ্গে গিয়ে চলাচলের অযোগ্য হওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে প্রয়োজনের তাগিদে পারাপার হতে হয় এই এলাকার জনসাধারণের। এছাড়াও কোমলমতি শিক্ষার্থীরাও প্রতিদিন এই কাঠের ব্রিজ পার হয়েই স্কুল কলেজে যাতায়াত করে থাকে। এমতাবস্থায় সন্তানদের নিয়ে প্রতিনিয়ত শঙ্কায় থাকেন অভভাবকরা।

একারণে কাঠের ব্রিজটি সংস্কারের দাবী জানিয়েছেন এলাকাবাসী।

সরেজমিনে জানা যায়, উপজেলার ৩নং দামোদরপুর ইউনিয়নের উত্তর ভাঙ্গামোড় গ্রামের চান্দের বাজার সংলগ্ন দক্ষিন পার্শ্বে প্রায় দেড় যুগ আগে নিজেদের প্রয়োজনের তাগিদে এলাকাবাসীর প্রচেষ্টায় কাঠ ও বাঁশ দিয়ে এই কাঠের ব্রিজটি নির্মান করা হয়।

তখন থেকে এই কাঠের ব্রিজটি হয়ে ওঠে কয়েক গ্রামের মানুষের চলাচলের একমাত্র পথ।

ব্রিজটির পশ্চিমে কুটিপাড়া, শানার পাড়, আনন্দ বাজার, কাজীপাড়া, ফকির পাড়া, মহিষবান্দি, রসুলপুর, খোলা মন্ডলের হাট ও ছান্দিয়াপুর, লেচুর বাজার, তরফকামাল ও মাদারগঞ্জ হয়ে রংপুর জেলার সাথে যোগাযোগ করতে হয়।

এবং নদীর পশ্চিমে অবস্থিত রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রসুলপুর হাইস্কুলে প্রতিদিন যাতায়াত করে এই এলাকার কোমলমতি শিক্ষার্থীরা।

এবং নদীর পূর্ব পার্শ্বে চান্দের বাজার, সর্দার পাড়া, পশ্চিম দামোদরপুর বটতলা হয়ে নলডাঙ্গা ও উপজেলা শহর সাদুল্লাপুর এর সাথে যোগাযোগ করতে হয়। এবং চান্দের বাজারে অবস্থিত ভাঙ্গামোড় হাইস্কুল ও সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা প্রতিদিন বিপদের শঙ্কা নিয়ে এপথেই যাতায়াত করে থাকে।

এছাড়াও পূর্ব-পশ্চিম দুই পাড়ের মানুষের জরুরী চিকিৎসা, কৃষিকাজ, বাজারঘাট ও ব্যাবসা বানিজ্যসহ নিত্য প্রয়োজনে এই ভাঙ্গা নরবরে কাঠের ব্রিজটি দিয়েই বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হয়।
অনেক দূর দুরান্তের মানুষকেও এই পথ ধরে যাতায়াত করে থাকেন।

এলাকাবাসী ও বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুর নূর সালাফী জানান, ইতিপূর্বে বিভিন্ন সময় জাতীয় ও স্থানীয় নির্বাচনের আগে প্রার্থীরা এসে ব্রিজটি করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে যান, কিন্তু ভোট পার হলে আর কেউ খোঁজ নেননা।

এলাকার অবহেলিত মানুষের সুবিধার্থে, কোমলমতি শিক্ষার্থীদের শঙ্কাহীন ভাবে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত নিশ্চিত করতে অনতিবিলম্বে

কাঠের ব্রিজটি সংস্কার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোড় দাবী জানান।

এবং সেই সাথে কাঠের ব্রিজের পরিবর্তে নতুন ব্রিজ নির্মানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও দাবী জানান ভুক্তভোগী এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :