
ঐক্যবদ্ধ থাকলে ফেসিস্টরা আর ফিরতে পারবে না : ভিপি নূর।
এইচ.এম.নুরনবী, পটুয়াখালী জেলা প্রতিনিধি।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দশমিনায় অনুষ্ঠিত বিএনপির জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর এমপি।
আজ রোববার (৮ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় টায় দশমিনা উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এই জনসভায় তিনি বলেন, যারা জনগণের প্রতিরোধের মুখে পালিয়ে গিয়েছিল, তারাই এখন হুমকি-ধামকি দিচ্ছে। ফেসিস্টের দোসররা আস্ফালন করছে ডিসেম্বরে ফিরবে, কিন্তু তাদেরকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।
ডাকসুর সাবেক ভিপি ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নূরুল হক নূর আরও বলেন, খুনি ফেসিস্টকে প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ থাকলে তারা আর ফিরতে পারবে না।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, যারা দলের নির্দেশ মানেননি, তাদের নির্বাচিত করলে এলাকার উন্নয়ন হবে না। তাই দলের সিদ্ধান্ত মেনে সবাইকে একসাথে কাজ করতে হবে।
জনসভায় উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিক আহমেদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি ও গণঅধিকার পরিষদকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব শাহ আলম শানু সিকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোল্লা, আবুল বশার আহমেদ প্রমুখ।
জনসভার আগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে নেতৃত্ব দেন ভিপি নূরুল হক নূর।
তারিখ:০৮/১১/২৬
এইচ.এম. নুরনবী, পটুয়াখালী জেলা প্রতিনিধি।
দুর্নীতির তালাশ টিম
মোবাইল ০১৭৭৭০৪২১৯৪
Leave a Reply