
পটুয়াখালীর দশমিনা উপজেলায় জাতীয় সমবায় দিবস ২০২৬ পালিত হয়েছে।
এইচ.এম. নূরনবী,পটুয়াখালী জেলা প্রতিনিধি।
সমবায়ে গড়বো দেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ
পটুয়াখালীর দশমিনায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস ২০২৬ পালিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে দশমিনা উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দশমিনা উপজেলা বিএনপির সদস্যসচিব শাহ আলম শানু, গণঅধিকার পরিষদের ঢাকা উত্তর শাখার সহসভাপতি মিজান হালাদার, উপজেলা সমবায় কর্মকর্তা খায়রুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, দশমিনা থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান, আরডিও আরিফুর রহমান শাহিন, দশমিনা গণঅধিকার পরিষদের সহসাংগঠনিক সম্পাদক সোহেল প্যাদা এবং উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি কে এম ইমরান শাহিন।
বক্তারা বলেন, সমবায় হচ্ছে গ্রামীণ অর্থনীতির মূল চালিকাশক্তি। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক ও নারীদের স্বাবলম্বী করা সম্ভব। সমবায় সমিতিগুলোকে আরও শক্তিশালী ও স্বচ্ছ করতে সবাইকে একসাথে কাজ করতে হবে।
এ সময় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও সাংবাদিকসহ কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
তারিখ:০৮/১১/২৬
এইচ.এম. নূরনবী,পটুয়াখালী জেলা প্রতিনিধি।
দুর্নীতির তালাশ টিম
মোবাইল ০১৭৭৭০৪২১৯৪
Leave a Reply