1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
November 12, 2026, 1:17 pm

মানবিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি পেলেন ভিওএল ফাউন্ডেশনের চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : Saturday, November 7, 2026
  • 63 Time View

মানবিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি পেলেন ভিওএল ফাউন্ডেশনের চেয়ারম্যান
‎
‎মোঃ ইসমাঈল হোসেন,বগুড়া জেলা প্রতিনিধি।
‎
‎সেবামূলক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় সম্মাননা ক্রেস্ট পেয়েছেন ভিশন অফ লাইট (ভিওএল) ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রভাষক মো. মোকাম্মেল হক।
‎
‎গত(৬ নভেম্বর,২৬)বগুড়া শহরের জয়পুরপাড়া বাইতুল হামদ জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত মাহফিলে মাহফিল কমিটির পক্ষ থেকে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
‎
‎এ সময় মাহফিলে উপস্থিত আলেম-ওলামা, অতিথি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ভিওএল ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন।
‎
‎ভিশন অফ লাইট (ভিওএল) ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। ‘আলোর পথে মানবতার সাথে’ স্লোগানকে ধারণ করে সংগঠনটি দীর্ঘদিন ধরে দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের ভর্তিতে সহযোগিতা, শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
‎
‎সম্মাননা গ্রহণের পর প্রভাষক মো. মোকাম্মেল হক মাহফিল কমিটি ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতেও দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
‎
‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি