
দশমিনায় গাছ কাটতে গিয়ে যুবকের রহস্যজনক মৃ*ত্যু, স্বজনদের সুষ্ঠু তদন্তের দাবি।
এইচ.এম.নুরনবী, পটুয়াখালী জেলা প্রতিনিধি।
পটুয়াখালীর দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়নে গাছ কাটতে গিয়ে রাকিব (২০) নামের এক যুবকের মর্মান্তিক মৃ*ত্যুর ঘটনা ঘটেছে।
ঘটনাটিকে দুর্ঘটনা বলা হলেও নিহতের পরিবারের দাবি, এটি একটি রহস্যজনক মৃ*ত্যু। রাকিবের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পরিবার। একমাত্র সন্তানকে হারিয়ে বর্তমানে পরিবারজুড়ে চলছে শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা যায়, নি*হত রাকিব ডাকুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মো. আদম আলীর একমাত্র ছেলে।
পরিবারের অভিযোগ ও স্থানীয়রা জানান, চরবোরহান ইউনিয়নে গাছ কাটার সময় দুর্ঘটনা ঘটে বলে প্রচার করা হলেও রাকিবের শরীরে থাকা আঘাতের চিহ্নগুলো নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। এটি নিছক কোনো দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা নিয়ে এলাকাবাসীর মাঝে নানা প্রশ্ন দেখা দিয়েছে। একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা ও স্বজনরা এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।
এদিকে রাকিবের অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুতে এলাকার সাধারণ মানুষ ও বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীর, পরিবার’-এর পক্ষ থেকে নিহ*তের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্ত দাবি করা হয়েছে।
তারিখ ০৩/১১/২৬
এইচ.এম.নুরনববী, পটুয়াখালী জেলা প্রতিনিধি ।
মোবাইল: ০১৭৭৭-০৪২১৯৪
Leave a Reply