1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
October 31, 2026, 10:07 am

গাইবান্ধার সাদুল্লাপুরে মশার কয়েলের আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় দগ্ধ হয়ে একটি গরুর মৃত্যু 

Reporter Name
  • Update Time : Friday, October 30, 2026
  • 30 Time View

গাইবান্ধার সাদুল্লাপুরে মশার কয়েলের আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় দগ্ধ হয়ে একটি গরুর মৃত্যু

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার সাদুল্লাপুরে মশার কয়েলের আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় দগ্ধ হয়ে একটি গরুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) ভোর আনুমানিক ৫টা ২০ মিনিটে উপজেলার ৮ নম্বর ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম উল্লাস প্রামাণিক। তিনি ওই গ্রামের এনদা প্রামাণিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য কয়েল জ্বালানো হয়েছিল। ভোররাতে ওই কয়েলের আগুন থেকেই হঠাৎ গোয়ালঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে।

আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। পরে তিনটি সেচ পাম্পের মাধ্যমে পানি ছিটিয়ে গ্রামবাসীর সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তবে ততক্ষণে গোয়ালঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় এবং ভেতরে থাকা একটি গরু দগ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় কৃষক উল্লাস প্রামাণিকের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।

মশার কয়েল ব্যবহারে অসতর্কতা থেকেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ধারণা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি