
দিনাজপুর জেলা পিকআপ ভ্যান ও ডেলিভারি
ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের অফিস
উদ্বোধন ও পরিচিত সভা অনুষ্ঠিত।। দিনাজপুর জেলা পিকআপ ভ্যান ও ডেলিভারি ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন ( রেজিঃ নং রাজ-৩৪৫৫) প্রধান কার্যালয়ের নতুন অফিস উদ্বোধন ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ জুলাই-২০২৬ শুক্রবার দিনাজপুর শহরের বিশ্ব রোড খামার কাচাই (শেরশাহ মোড়ের উত্তর পার্শ্বে) সংগঠনের প্রধান কার্যালয়ের নতুন অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
সংগঠনের সভাপতি মোঃ শাকিল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং দিনাজপুর পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ নুর আলম এর উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আখতারুজ্জামান জুয়েল, হাসানুজ্জামান উজ্জল, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম মুন্না , প্রচার সম্পাদক বাবু চৌধুরী ও দিনাজপুর জেলা ট্রাফিক বিভাগের অফিসার ইনচার্জ (টিআই)মোঃ রায়হানুল ইসলাম।
এছাড়াও সম্মানিত অতিথি ছিলেন দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল আজম সোহেল,দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহবায়ক মোঃ আব্দুল কাইয়ুম, যুগ্ন আহবায়ক শওকত হোসেন তোতা, দিনাজপুর জেলা নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ নুরুল ইসলাম নুরু, কোতয়ালী তাঁতী দলের সভাপতি মোঃ বাবু , শ্রমিক নেতা আকরাম হোসেন মুন্না প্রমুখ।
এ সময় সংগঠনের কার্যনির্বাহী কমিটির সকল কর্মকর্তা বৃন্দসহ বিভিন্ন উপজেলা থেকে আগত সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়। শুরুত�
© All rights reserved © 2025
Leave a Reply