1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

পলাশবাড়ীতে ৭ পিস ইয়াবাসহ মাদক কারবারীর ১ বছরের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৩২ Time View

পলাশবাড়ীতে ৭ পিস ইয়াবাসহ মাদক কারবারীর ১ বছরের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এসময় অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

গত বৃহস্পতিবার(৩০ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার সাইনদহ বাজার সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি আসাদুল ইসলাম (৪০) নামের সে উপজেলার আকবনগর গ্রামের সাহাদত ইসলামের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আসাদুল ইসলামের দেহ তল্লাশি করে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক সেবনের পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টিও স্বীকার করেন।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে:

১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার টাকা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পলাশবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার*।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় পলাশবাড়ী থানার এসআই সামিউল ইসলাম খানের নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও কারবারের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :