
আরভিন আদিয়াত রীভান ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন, নাতিকে অভিনন্দন জানালেন মোস্তাফিজার রহমান মোস্তফা
কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
কুড়িগ্রামের মেধাবী শিক্ষার্থী জি. এম. আরভিন আদিয়াত রীভান ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে উজ্জ্বল সাফল্যের স্বাক্ষর রেখেছে। কুড়িগ্রাম পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এই অর্জনে পরিবার, শিক্ষক, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে।
রীভান কুড়িগ্রামের চিকিৎসক দম্পতি ডাঃ জি. এম. আরিফ ও ডাঃ সামান্তা শেফিন রীমা-এর জ্যেষ্ঠ সন্তান। ছোটবেলা থেকেই অধ্যবসায়, শৃঙ্খলা ও শিক্ষার প্রতি আন্তরিক মনোযোগের মাধ্যমে সে এই গৌরবময় সাফল্য অর্জন করেছে।
নাতির এই কৃতিত্বে উচ্ছ্বাস প্রকাশ করে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
“তোমার এই অসাধারণ সাফল্য আমাদের সবার জন্য গর্বের। তোমার অধ্যবসায়, পরিশ্রম ও মেধার স্বীকৃতি হিসেবে এই অর্জন ভবিষ্যতের আরও বড় সাফল্যের পথে অনুপ্রেরণা হয়ে থাকুক। আল্লাহ তোমার জ্ঞান, প্রজ্ঞা ও সাফল্য আরও বৃদ্ধি করুন। জীবনের প্রতিটি ধাপে তুমি যেন আরও উজ্জ্বল সাফল্য অর্জন করো—এই দোয়া ও শুভকামনা রইল।”
রীভানের এই সাফল্যে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে তাঁর বাবা-মা ডাঃ জি. এম. আরিফ ও ডাঃ সামান্তা শেফিন রীমা সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন। পরিবারটির বিশ্বাস, এই অর্জন রীভানকে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে একজন যোগ্য ও আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে আরও অনুপ্রাণিত করবে।
© All rights reserved © 2025
Leave a Reply