1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে ইয়াবাসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার  

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৩৬ Time View

গোবিন্দগঞ্জে ইয়াবাসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে  অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ

বুধবার (১৫ এপ্রিল)  রাতে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের চাঁদপাড়া বাজার নামক এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ থানার গোপন সংবাদের ভিত্তিতে( ১৫ এপ্রিল) রাতে উপজেলার কামারদহ ইউনিয়নের চাঁদপাড়া বাজার এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে । সিয়াম নামের এক যুবকের মোটরসাইকেল সার্ভিসিংয়ের দোকানে অভিযান পরিচালনা কালে।

সিয়াম সরকারের কাছে থেকে একটি নীল রঙের জিপার ব্যাগে রাখা অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ৫ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ০.৫ গ্রাম।

এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের সিয়াম সরকার (২১)ও গোলাম রব্বানী তানভির (১৯) নামের যুবক ওই এলাকার বাসিন্দা।

এবিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) – মুহাম্মদ মোজাম্মেল হক জানান,ধৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :