1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০ Time View

গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী–সাদুল্লাপুর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক তাঁর ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সাদুল্লাপুর উপজেলার নিজস্ব বাসার মিলনায়তনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার ঘোষণা করা হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।

লিখিত বক্তব্যে তিনি বলেন, “গাইবান্ধা-৩ আসনের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার। এই অঞ্চলের উন্নয়ন সম্ভাবনা থাকা সত্ত্বেও তা বাস্তবায়িত হয়নি। আমি নির্বাচিত হলে এই জনপদের প্রতিটি মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করাই হবে আমার প্রধান অঙ্গীকার।”
তিনি জানান, তাঁর ৭৫ দফা নির্বাচনী ইশতেহারে এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, নারী ও যুব সমাজের ক্ষমতায়ন এবং সুশাসন প্রতিষ্ঠার সুস্পষ্ট লক্ষ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরা হয়েছে।

ইশতেহারের গুরুত্বপূর্ণ দফাগুলোর মধ্যে রয়েছে—প্রতিটি ইউনিয়নে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকগুলোকে আধুনিকায়ন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়ন, ঝরে পড়া শিক্ষার্থী রোধে বিশেষ উদ্যোগ গ্রহণ, যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।

এছাড়া কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা, সেচব্যবস্থার উন্নয়ন, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো স্বচ্ছভাবে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক বলেন, “আমি রাজনীতিকে মানুষের সেবা হিসেবে দেখি। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে গাইবান্ধা-৩ আসনকে একটি উন্নত, মানবিক ও দুর্নীতিমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে চাই।”

সাংবাদিক সম্মেলনে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :