
মায়ের গায়ে হাত উঠলে বাংলাদেশ বিস্ফরিত হবে- ডাঃশফিকুর রহমান
নির্বাচনী প্রচারণার শেষ লগ্নে শেরপুরের ঐতিহাসিক শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে এক বিশাল জনসভায় হুঙ্কার দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ১১ দলীয় জোটের এই জনসভায় তিনি আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে দেশ ও জাতির জন্য ‘আজাদি’ বা মুক্তির লড়াই হিসেবে অভিহিত করেছেন।জনসভার মঞ্চে দাঁড়িয়ে নেতাকর্মীদের উজ্জীবিত করতে ডা. শফিকুর রহমান স্লোগান ধরেন, ‘আজাদি না গোলামি?’ উপস্থিত জনতা তখন সমস্বরে ‘আজাদি, আজাদি’ বলে প্রতিধ্বনি তোলে। এই স্লোগানের মাধ্যমে তিনি স্পষ্ট করেন যে, এবারের নির্বাচন কেবল ক্ষমতার পরিবর্তন নয়; বরং সাধারণ মানুষের হারানো অধিকার ও মুক্তি ফিরে পাওয়ার সংগ্রাম।
বাংলাদেশ জামায়েত ইসলামির আমির ডাঃশফিকুর রহমান নির্বাচনী জনসভা এবং শেরপুরে নিহত রেজাউল করিমের কবর জিয়ারত করতে আসেন। ১ফেব্রুয়ারির ২০২৬রবিবার সকলা ১০ টার সময় শেরপুরের শ্রিবদী উপজেলায় নিহত রেজাউল করিমের করব জিয়ারত করেন বাংলাদেশ জামায়েত ইসলামির নায়েবে আমির ডাঃ শফিকুর রহমান এ সময় তার সাথে স্থানিয় অনেক নেতা কর্মি উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে তিনি শেরপুর শহীদ দারোগালী পৌরপার্কে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসাবে অংশগ্রহন করেন।নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন শেরপুর ১ আসনের বাংলাদেশ জামায়েত ইসলামির মোননীত প্রার্থী হাফেজ মাওলানা হাফিজুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এর কেন্দ্রীয় ছাত্র সংসদ এর জি এস, এস এম ফরহাদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমরা যুবকদের বেকার ভাতা দিয়ে তাদেরকে অপমান করতে চাইনা আমরা বাংলাদেশের যুবকদের হাতে এ দেশ তুলে দিতে চাই তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে উল্লেখ করে বলেন একটি মাত্র পেশা যেখানে শফত করে ডুকে যে আমরা এ দেশকে বাচানোর জন্য আমাদের জীবন দিব সে পেশাকে আমরা সম্মানিত করব ইনশাআল্লাহ। তিনি আরো বলেন বাংলাদেশে অনেক মা বোনদের অপমান করা হচ্ছে যারা অপমান করছে তারাও কোন না কোন মায়ের সন্তান আমরা স্পস্ট বলে দিতে চাই মায়ের গায়ে হাত উঠলে বাংলাদেশ বিস্ফোরিত হবে সুতরাং আপনারা আপনাদের মা কে বোন কে সম্মান দিতে শিখুন।
তিনি তার নির্বাচনী এসতেহারে বলে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে কৃষি বিশ্ববিদ্যালয়, ম্যাডিক্যাল কলেজ,র্যাল লাইন সম্প্রসারণ করবো সারা বাংলাদেশে।
বক্তব্যের শেষ আংশে , শেরপুর-১ আসনে জামায়াতের প্রার্থী হাফেজ মোঃ রাশেদুল ইসলাম, শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল, শেরপুর-২ আসনের জামায়াত প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি, কে দাঁড়ি পাল্লা প্রতিক তুলে দেন।
© All rights reserved © 2025
Leave a Reply