1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

গাজীপুর-১ আসনে ধানের শীষের কান্ডারী হতে চান ড. ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ Time View

গাজীপুর-১ আসনে ধানের শীষের কান্ডারী হতে চান ড. ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী

মোঃ শফিকুল ইসলাম, ঢাকা বিভাগীয় প্রধান

আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে বিএনপির প্রতীক ধানের শীষ এর কান্ডারী হিসেবে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন ড. ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী। কালিয়াকৈর ও কোনাবাড়ীর ৭ থেকে ১২ নং ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনে তিনি বর্তমানে অন্যতম জনপ্রিয় ও আলোচিত প্রার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন সভা-সমাবেশে সক্রিয় অংশগ্রহণ, বিভিন্ন কমিটি গঠন এবং জনসংযোগের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত করার অঙ্গীকারে তিনি ইতোমধ্যে এলাকাবাসীর কাছে একজন নির্ভরযোগ্য নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন।

ড. ব্যারিস্টার ইসরাক আহমেদ সিদ্দিকী বিএনপির গাজীপুর জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক, পরে যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ট্রেজারার ও প্রভাবশালী নেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর কনিষ্ঠ সন্তান। বলিয়াদি জমিদার বংশের এই উত্তরসূরি তার পারিবারিক ঐতিহ্য ও রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মাঠে নামছেন নতুন প্রজন্মের নেতৃত্বে।

চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর বলিষ্ঠ নেতৃত্বে কালিয়াকৈর উপজেলার সড়ক, স্কুল, কলেজ, মসজিদ-মাদ্রাসাসহ উন্নয়নে অসামান্য অবদান রয়েছে। তবে ভৌগোলিক সীমাবদ্ধতার কারণে কালিয়াকৈরবাসী দীর্ঘদিন ধরে সংসদ সদস্য থেকে বঞ্চিত। সেই শূন্যতা পূরণে এবার ইসরাক আহমেদকে ধানের শীষের যোগ্য প্রার্থী হিসেবে দেখতে চান এলাকাবাসী।

স্থানীয়দের মতে, বাংলাদেশের সর্বোচ্চ আদালতের সিনিয়র আইনজীবী হিসেবে তিনি আইনগত সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম। ফুলবাড়িয়া ও কালামপুরে বন বিভাগের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে রিট করে সাধারণ ভূমিহীনদের ঘরবাড়ি রক্ষা করায় তিনি আরও জনপ্রিয় হয়ে উঠেছেন।

কালিয়াকৈরের কৃষক, শ্রমিক, দিনমজুর থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এখন দাবি তুলেছেন—ড. ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকীকে ধানের শীষ প্রতীক দিয়ে মনোনয়ন দিতে হবে। তাদের বিশ্বাস, তিনি নির্বাচিত হলে কালিয়াকৈরবাসী পাবে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজিমুক্ত শান্তির এক নেতা, আর দীর্ঘদিন পরে এই আসন পাবে প্রকৃত জনপ্রতিনিধি ও মন্ত্রী পাওয়ার সুযোগ।

জমিদার পরিবারের সন্তান হয়েও বিনয়ী স্বভাব, অহংকারহীন মনোভাব এবং সাধারণ মানুষের সাথে মিশে থাকার জন্য ইতোমধ্যেই তিনি গাজীপুর-১ আসনের মানুষের কাছে জনপ্রিয় ‘জনতার নেতা’ হিসেবে পরিচিতি পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :