1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

শিক্ষা প্রতিষ্ঠান সামনে বখাটেদের উৎপাত দিন দিন বেড়েই চলেছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ২২১ Time View

শিক্ষা প্রতিষ্ঠান সামনে বখাটেদের উৎপাত দিন দিন বেড়েই চলেছে

মোঃ আবদুল রহিম জয় চৌধুরী

ফেনী-দাগনভূঞা উপজেলা আতাতুর্ক সরকারি স্কুল মার্কেটে কলেজ এবং স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা প্রায়শই ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান চলাকালীন সময়ে আড্ডায় লিপ্ত থাকেন। অভিযোগ উঠেছে তারা বখাটেদের মতো আচরণ করছে বিভিন্ন ব্যবসায়ীদের সাথে। গেলবছর থানার ওসি নিজাম উদ্দিন থাকা অবস্থায় খবর পেয়ে বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করে পরে শিক্ষার্থীদের অভিভাবকের উপস্থিতিতে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছেন পুলিশ। বর্তমান ওসি আবুল হাসিমও বেশ কয়েকবার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। অত্র মার্কেটে মা বোনরা শপিং করার জন্য নিরাপদ মনে করছেন না। বখাটেরা প্রকাশ্যে ধূমপান করতেছে এবং মাস্তানের মতো আচরণ করতে দেখা গেছে। এছাড়াও গত কয়েক মাস আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি মোবাইল দোকানে হামলা চালায়ে দোকানের গ্লাসে ভাঙচুর করার ঘটনাও ঘটেছে। আজ রাত সাড়ে আটটার দিকে অত্র মার্কেটের ২য় তলায় আহমেদ টেলিকম নামীয় একটি মোবাইল দোকানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একদল কিশোর দোকানীর সাথে ক্ষমতার অপব্যবহার করে এবং হুমকিধামকি দেয়। ইতিপূর্বে অত্র মার্কেটের বহু ঘটনা ঘটেছে তা দাগনভূঞা বাজারের সচেতন মহল জানেন। চলতি বছরে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলাকালীন সময়ে মার্কেটের পূর্বে পাশে ৪র্থ তলায় ওঠার সিড়িতে শিক্ষার্থীদের আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ার ঘটনাও ঘটেছে। এছাড়াও মার্কেটে বখাটেদের উৎপাতে কেনাকাটার জন্য আসা মা বোনেরা বখাটে তরুণদের হাতে নিগৃহীত হচ্ছে। বখাটেরা মার্কেটে দলবদ্ধ দাঁড়িয়ে মেয়েদের উত্ত্যক্ত করছে। এতে মা বোনেরা কেনাকাটা করতে এসে বিব্রতকর অবস্থায় পড়ছে।

তাদের উৎপাতে মার্কেটের ক্রেতা সাধারণ বিশেষ করে মা বোনেরা স্বাচ্ছন্দ্যে ঘোরাঘুরি ও কেনাকাটা
করতে পারছে না। মার্কেটের ব্যবসায়ীরা এদের ভয়ে কিছু বলেন না। কয়েকজন ব্যবসায়ী বলেন, আমরা প্রতিবাদ করলে নিরাপত্তার ঝুঁকিতে থাকতে হয় কারণ আমরা ব্যবসা করি কখন তারা দলবদ্ধ হয়ে কি করে বসে এসবকিছু চিন্তা করে নিরব থাকি। এদিকে দাগনভূঞার ঐতিহ্যবাহী আতাতুর্ক সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও বখাটেদের ইভটিজিং এর শিকার হওয়ার অভিযোগও পাওয়া গেছে। মার্কেটের কয়েকজন ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, বখাটেদের উৎপাতে মেয়েরা স্বাভাবিকভাবে কেনাকাটা করতে পারছে না। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দেখা গেছে, কিছু কলেজ পড়ুয়া বখাটে শিক্ষার্থীরা প্রকাশ্যে ধুমপান, অস্বাভাবিক, উৎশৃংখল, সন্ত্রাসী ও মাস্তানদের মতো আচরণ করছে। মার্কেটের বিভিন্ন জায়গায় দেওয়ালে GANG-44 এরকম লেখাও দেখা গিয়েছে। ইতিপূর্বে থানা প্রশাসন মার্কেটে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করলে তারা মুচলেকা দিয়ে ছাড়াও পেয়েছেন। আমার প্রশ্ন শিক্ষার্থীরা কেন বখাটে হবে? তারা কলেজ বা স্কুল চলাকালীন সময় ক্লাস না করে কেন আড্ডায় লিপ্ত হবে? তাদের বাবারা প্রবাসে ও দেশে কত কষ্ট করে সন্তানদের লেখাপড়ার খরচ চালানোর জন্য। সব বাবা মা চায় তার ছেলে-মেয়ে সুশিক্ষায় শিক্ষিত হবে। অত্র মার্কেটের ব্যবসায়ীরা এর থেকে পরিত্রাণ চায়।
আইনশৃঙ্খলাসহ সার্বিক অবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়া জরুরি। প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :