1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

৭ দফা দাবি আদায়ে গাইবান্ধা জেলা প্রশাসকের কাছে দলিল লেখক সমিতির স্মারকলিপি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১৫ Time View

৭ দফা দাবি আদায়ে গাইবান্ধা জেলা প্রশাসকের কাছে দলিল লেখক সমিতির স্মারকলিপি

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

‎দলিল লেখকদের বিভিন্ন সমস্যা সমাধান ও ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে গাইবান্ধা জেলা দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

‎মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক জনাব মাসুদুর রহমান মোল্লার কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক স্মারকলিপিটি গ্রহণ করেন।

‎স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মল্লিক, গাইবান্ধা সদর দলিল লেখক সমিতির আহ্বায়ক জাহাঙ্গীর আলম মন্ডল, সদস্য সচিব নাজিম উদ্দীন মন্ডল, সাঘাটা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল করিম, জেলা দলিল লেখক সমিতির সহ-দপ্তর সম্পাদক হামিদুল ইসলাম, সিরাজুল ইসলাম মিথেন, পলাশবাড়ীর সদস্য শহীদ রানা জুয়েল, সুন্দরগঞ্জের গোলাম রাব্বানী প্রামাণিক, সদস্য আব্দুল কালাম আজাদ এবং জেলা দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ রিয়াজ আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

‎সমিতির নেতৃবৃন্দ জানান, দলিল লেখকদের পেশাগত বিভিন্ন সমস্যা ও দীর্ঘদিনের দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে ৭ দফা দাবি উত্থাপন করা হয়েছে। এসব দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করা হয়।

‎স্মারকলিপি প্রদানকালে সমিতির নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে তাদের বিভিন্ন দাবি ও সমস্যার বিষয় তুলে ধরেন। জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা তাদের বক্তব্য শোনেন এবং স্মারকলিপি গ্রহণ করেন।

‎এ সময় গাইবান্ধা সদর, সাঘাটা, পলাশবাড়ী ও সুন্দরগঞ্জসহ জেলার বিভিন্ন এলাকার দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :