1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

মৎস্য চাষিদের আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলার তাগিদ-গোলাম রব্বানী এমপি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৩ Time View

মৎস্য চাষিদের আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলার তাগিদ-গোলাম রব্বানী এমপি

সাজেদুর রহমান মিঠাপুকুর

ভবিষ্যতের বাংলাদেশ, গড়বো মৎস্য চাষে দেশ—রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে মিঠাপুকুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হয়েছে। রবিবার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও সিনিয়ার মৎস্য দপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে উপজেলা চত্বর থেকে একটি রঙিন র‍্যালি বের হয়। র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়। পরে পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আশিক জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য গোলাম রব্বানী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক,উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) সভাপতি গোলাম রব্বানী,উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুল,উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপির) সেক্রেটারি মোতারুল ইসলাম নিক্সন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ ।

সভায় প্রধান অতিথি গোলাম রব্বানী এমপি বলেন,
মিঠাপুকুরের মৎস্য চাষিরা আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণকে কাজে লাগিয়ে মাছের উৎপাদন আরও বাড়াতে পারেন।নদী, খাল, উন্মুক্ত জলাশয় ও পুকুরে পরিকল্পিতভাবে মাছের পোনা অবমুক্ত এবং দেশীয় মাছের সংরক্ষণ নিশ্চিত করতে হবে । মৎস্যসম্পদ রক্ষায় অবহেলা না করে সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তবেই আমরা মৎস্য সম্পদে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারব

তাঁর বক্তব্যে আরোও বলেন,দেশের আমিষের চাহিদা পূরণ ও গ্রামীণ অর্থনীতি সচল রাখতে মৎস্য খাতের ভূমিকা অপরিসীম। আধুনিক ও বিজ্ঞানসম্মত মৎস্য চাষের মাধ্যমে উৎপাদন আরও বৃদ্ধি করে স্বাবলম্বী হওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা সভাকক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।র‌্যালিতে প্রধান অতিথি,বিশেষ অতিথি, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, মৎস্য চাষি ও সুধীসমাজের প্রতিনিধিরা অংশ নেন।

এছাড়াও অনুষ্ঠানে মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সফল মৎস্য চাষি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষিদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :