1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

কালিগঞ্জ আদর্শ বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অভিষেক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১৬ Time View

কালিগঞ্জ আদর্শ বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অভিষেক সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ ব্যুরোঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার উত্তরপাড় আদর্শ বালিকা বিদ্যালয়ের পরিচালনা পরিষদের এডহক কমিটির অভিষেক সভা অনুষ্ঠিত হয়েছে। কমিটিতে
উপজেলা যুবদলের সাবেক আহবায়ক ও ইউপি সদস্য শেখ আলাউদ্দীন সোহেলকে সভাপতি, প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলামকে সদস্য-সচিব, রিনা পারভীনকে শিক্ষক প্রতিনিধি ও শহিদুল ইসলামকে অভিভাবক প্রতিনিধি করে ৩০ জুলাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,যশোর কতৃক এই কমিটি অনুমোদন পায়। গত ৬ আগস্ট নবগঠিত আ্যাডহক কমিটির অভিষেক সভা ১২ ঘটিকায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।নবগঠিত কমিটির সভাপতি স্কুলে পৌছালে প্রধান শিক্ষক তাকে ফুলের তোড়া দিয়ে বরন করেন।তারপর সকল শিক্ষকদের সহিত অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন।সভাপতি বলেন,অত্র বিদ্যালয়টি আমার শিক্ষাগুরু উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ভাড়াশিমলা ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মরহুম অধ্যাপক আঃ খালেক স্যার ২০০১ সালে প্রতিষ্ঠা করেন এবং আমার ফুপু মরহুমা জামিলা খাতুন জমি দান করেন।বিদ্যালয়ের অবকাঠামোগত ও লেখাপড়া উন্নয়নেরজন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহন করা হবে।বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জালালউদ্দিন বলেন,একজন শিক্ষাবান্ধব ও স্বচ্ছ রাজনৈতিক ব্যাক্তিত্বকে সভাপতি হিসাবে পেয়ে আমরা আনন্দিত।তার মাধ্যমে অত্র এলাকার নারী শিক্ষা প্রসারের একমাত্র প্রতিষ্ঠানটি অভূতপূর্ব উন্নয়ন হবে বলে আমরা আশাবাদী।
ছবিঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উত্তরপাড় আদর্শ বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অভিষেক সভায় স্কুলের পক্ষ থেকে সভাপতি কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন।
কালিগঞ্জ ব্যুরোঃ শেখ শরিফুল ইসলাম ০১৭৮০৫৬০৯৬০।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :