1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

কুড়িগ্রামে যানজট নিরসনে শহীদ মিনারের অব্যবহৃত অংশ অপসারণ, শাপলা চত্বরে রাস্তা প্রশস্তকরণের কাজ শুরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ২২ Time View

কুড়িগ্রামে যানজট নিরসনে শহীদ মিনারের অব্যবহৃত অংশ অপসারণ, শাপলা চত্বরে রাস্তা প্রশস্তকরণের কাজ শুরু

মো. জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | ৬ আগস্ট ২০২৬

দীর্ঘদিনের তীব্র যানজটের দুর্ভোগ থেকে কুড়িগ্রাম শহরবাসীকে স্বস্তি দিতে শাপলা চত্বরে সড়ক প্রশস্তকরণের কাজ শুরু করেছে কুড়িগ্রাম পৌরসভা ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। এ লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে শহরের জিরো পয়েন্টে অবস্থিত শহীদ মিনারের মূল কাঠামো অক্ষত রেখে এর অব্যবহৃত ও অনাবশ্যক অংশ অপসারণের মাধ্যমে প্রকল্পের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

কুড়িগ্রাম-রংপুর ও কুড়িগ্রাম-চিলমারী মহাসড়কের সংযোগস্থল হওয়ায় শাপলা চত্বর দীর্ঘদিন ধরে জেলার সবচেয়ে ব্যস্ত ও যানজটপ্রবণ মোড় হিসেবে পরিচিত। প্রতিদিন হাজার হাজার ছোট-বড় যানবাহনের চাপ সামলাতে গিয়ে এ মোড়ে প্রায়ই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে ব্যস্ত সময়ে বাস, ট্রাক, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারিতে চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রী ও পথচারীদের।

সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় পরিবহনচালক ও সাধারণ মানুষ। অটোরিকশাচালক রমজান আলী বলেন, “শাপলা চত্বরে এলেই ২০ থেকে ৩০ মিনিট আটকে থাকতে হতো। মোড়টা বড় হলে আমাদের সময় যেমন বাঁচবে, তেমনি যাত্রীদেরও দুর্ভোগ কমবে।”

দূরপাল্লার বাসচালক বক্তার মিয়া বলেন, “মোড়টি সরু হওয়ায় বড় যানবাহন ঘোরাতে সমস্যা হতো। রাস্তা প্রশস্ত হলে যান চলাচল সহজ হবে এবং দুর্ঘটনার ঝুঁকিও অনেক কমে যাবে।”

কাজের অগ্রগতি পরিদর্শনকালে জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসাইন কায়কোবাদ বলেন, “শাপলা চত্বর দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম শহরের যানজটের অন্যতম প্রধান কেন্দ্র। শহীদ মিনারের মূল স্তম্ভ ও স্মৃতিচিহ্ন অক্ষত রেখেই কেবল অব্যবহৃত অংশ অপসারণ করা হচ্ছে। এতে সড়কের পরিধি বাড়বে, যান চলাচল আরও গতিশীল হবে এবং নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।”

তিনি আরও বলেন, উন্নয়ন ও স্মৃতির মর্যাদা—দুই দিক বিবেচনায় রেখেই কাজটি বাস্তবায়ন করা হচ্ছে, যাতে শহীদ মিনারের মূল কাঠামোর কোনো ক্ষতি না হয়।

কাজ শুরুর সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তফাফিজার রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিন, এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ, সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, সাংবাদিক আরিফুল ইসলাম রিগান, জেলা বিএনপির সদস্য শাহিন শেখ রঞ্জু, আজিজুল হকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

পৌরসভা ও সওজ সূত্রে জানা গেছে, দ্রুততম সময়ের মধ্যে সড়ক প্রশস্তকরণের অবশিষ্ট কাজ সম্পন্ন করে পুরো মোড়টি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। সংশ্লিষ্টদের আশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে শাপলা চত্বরের দীর্ঘদিনের যানজট অনেকাংশে কমবে এবং কুড়িগ্রাম শহরের কেন্দ্রস্থলের যোগাযোগ ব্যবস্থা আরও নিরাপদ ও গতিশীল হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :