1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

সাংবাদিককে হুমকি: বাল্যবিবাহ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর প্রাণনাশের আশঙ্কা।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৪৯ Time View

সাংবাদিককে হুমকি: বাল্যবিবাহ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর প্রাণনাশের আশঙ্কা।

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় একটি কথিত বাল্যবিবাহের সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট বিবাদীপক্ষের বিরুদ্ধে সাংবাদিককে বিভিন্নভাবে হুমকি-ধামকি দেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের কিশামত ধোপাডাঙ্গা গ্রামের শহীদ মিয়ার কন্যা সুমাইয়া আক্তার, যিনি ধোপাডাঙ্গা আকন্দপাড়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী, তার সঙ্গে একই ইউনিয়নের নতুন বাজার এলাকার মৃত বেলাল মিয়ার ছেলে মো. নিশাত মিয়ার বিয়ের আয়োজন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কনের বয়স আইনগত সীমার নিচে হওয়ায় দায়িত্বপ্রাপ্ত কাজী বিয়ের রেজিস্ট্রি করতে অস্বীকৃতি জানান। এরপর ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ধারী রাশেদুজ্জামান আশিক তার প্রভাব খাটিয়ে স্থানীয় এক ইমামের মাধ্যমে বিয়ে পড়ানোর ব্যবস্থা করেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট বিবাদীপক্ষ সাংবাদিককে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। সাংবাদিকের দাবি, সংবাদ প্রকাশের কারণে তাকে নানাভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে এবং তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনের নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

#facebookreels #facebookpost #fypシ゚ #fb

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :