1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

অবশেষে ডিবির হাতে নওগাঁর ‘সৌখিন’ ঢাকায় গ্রেফতার”। নেপথ্যে বেড়িয়ে এলো খুনের ঘটনা

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২৫ Time View

“অবশেষে ডিবির হাতে নওগাঁর ‘সৌখিন’ ঢাকায় গ্রেফতার”। নেপথ্যে বেড়িয়ে এলো খুনের ঘটনা।

নওগাঁর বদলগাছী থেকে (ভ্রাম্যমান প্রতিনিধি) মোঃ আকতার হোসেন।

০৮ জুলাই ২৬ বদলগাছি থানার পার-আধাইপুর গ্রামের বুড়াকালী মন্দিরের পাশে রাত আনুমানিক ১০ টার দিকে গলা সহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত ছুরিকাঘাত অবস্থায় ১ জন মহিলাকে বদলগাছি থানা পুলিশ চিকিৎসার জন্য বদলগাছি হাসপাতালে ভর্তি করায়। শারিরীক অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়। মহিলার নাম তহমিনা (রেবা), স্বামী শফিকুল ইসলাম সাং ধুরইল থানা ধামইর হাট জেলা নওগাঁ।
ঘটনাটি জেলা পুলিশ সুপার নওগাঁ মহোদয় জানার পর বদলগাছি থানাকে মামলা রুজু করে মামালার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের নির্দেশ দেন। পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা নওগাঁ কে মামালার মুল রহস্য উদঘাটন, আসামি সনাক্ত করণ করে গ্রেফতারের জন্য বিশেষ নির্দেশনা দেন। জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর একটা স্পেশাল টীম ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কার্যক্রম শুরু করে।
ঘটনাস্থল থেকে প্রাপ্ত সাক্ষ্য প্রমান ও প্রযুক্তিগত তথ্য সংগ্রহ ও বিচার বিশ্লেষণ করে ঘটনা সংক্রান্তে আসামি সনাক্ত করে। আসামি সনাক্ত করার পর পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা গাজিপুর ও ঢাকায় অভিযান পরিচালনা করেন। অবশেষে ঢাকা মেট্রোপলিটন শাহ আলী থানা এলাকা থেকে ১১ জুলাই ২৬ বিকেলের দিকে আসামি সৌখিন (২৫), পিতা- মোনায়েম, গ্রাম- মদনচক, থানা-মান্দা, জেলা-নওগাঁকে গ্রেফতার করা হয়। অতঃপর আসামি সৌখিনকে জেলা গোয়েন্দা শাখা এবং পুলিশ সুপারের কার্যালয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে গ্রেফতারকৃত সৌখিন পুলিশের কাছে তাহমিনাকে ছুরিকাঘাত করে হত্যার কথা স্বীকার করে।
আসামি সৌখিনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকার করে বিজ্ঞ আদালতে জবানবন্দী প্রদান করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :