1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

ঢাকা থেকে পরীক্ষা দিয়ে ফেরার পথে নিখোঁজ জকিগঞ্জের রাজনের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২৬ Time View

ঢাকা থেকে পরীক্ষা দিয়ে ফেরার পথে নিখোঁজ জকিগঞ্জের রাজনের লাশ উদ্ধার

মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় প্রতিনিধি

ঢাকা থেকে চাকুরির পরীক্ষা দিয়ে সিলেট ফেরার পথে নিখোঁজ হওয়া মাহবুব সারওয়ার রাজন (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর এলাকার রেললাইনের পাশ থেকে অজ্ঞাত অবস্থায় তার লাশ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানা পুলিশ

নিহত রাজন সিলেটের জকিগঞ্জ পৌর এলাকার গন্ধদত্ত গ্রামের বাসিন্দা বলে পারিবারিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, রাজন একটি চাকুরির পরীক্ষায় অংশ নিতে ঢাকায় গিয়েছিলেন।

পরীক্ষা শেষে গতকাল শনিবার রাতে ঢাকার একটি ট্রেনযোগে তিনি সিলেটের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় এবং তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে কোনো যোগাযোগ করতে না পেরে পরিবার চরম উদ্বিগ্ন হয়ে পড়ে।

আজ রোববার নিখোঁজ রাজনের সন্ধান চেয়ে তাঁর ভাইয়েরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন।

পরবর্তীতে ফেসবুকেরই একটি গ্রুপে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশের ছবি দেখে তাঁরা রাজনকে সনাক্ত করেন।

ওই পোস্টে লাশটির পরিচয় নিশ্চিত করার জন্য সকলের সহযোগিতা চাওয়া হয়েছিল।

ফেসবুক পোস্টের সূত্র ধরেই পরিবার জানতে পারে যে, লাশটি হবিগঞ্জের বাহুবলের মিরপুর এলাকায় রেললাইনের পাশে পাওয়া গেছে।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রাজনের মরদেহটি উদ্ধার করে বর্তমানে শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানায় রাখা হয়েছে।

খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা ইতিমধ্যেই শায়েস্তাগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

তাঁরা সেখানে পৌঁছানোর পর আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।

তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে, ট্রেনে চলন্ত অবস্থায় তিনি অজ্ঞানপার্টি বা ছিনতাইকারীদের কবলে পড়তে পারেন এবং ধস্তাধস্তির একপর্যায়ে ট্রেন থেকে পড়ে বা ফেলে দেওয়ায় এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :