
নদী থেকে বালু উত্তোলনকারীরাই কি আবার নদীভাঙন রোধের ঠিকাদার? জনমনে প্রশ্ন
| গাইবান্ধা
যমুনা নদী তীরবর্তী গাইবান্ধার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, যাদের বিরুদ্ধে নদী থেকে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগ রয়েছে, তাদেরই কেউ কেউ এখন নদীভাঙন প্রতিরোধ প্রকল্পে জিওব্যাগ ডাম্পিংয়ের কাজ করছেন।
স্থানীয়দের অভিযোগ, নদী থেকে অতিরিক্ত বা অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ও তীরের স্থিতিশীলতা ব্যাহত হতে পারে। পরে একই এলাকায় ভাঙনরোধ প্রকল্পের কাজ পাওয়ায় স্বার্থের সংঘাত (Conflict of Interest) রয়েছে কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
এলাকাবাসীর দাবি, প্রকল্পের ঠিকাদার নির্বাচন, জিওব্যাগের মান, কাজের তদারকি এবং নদী থেকে বালু উত্তোলনের সঙ্গে সংশ্লিষ্টদের সম্পৃক্ততা—সব বিষয় নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। অভিযোগ সত্য প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন তারা।
© All rights reserved © 2025
Leave a Reply