1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২২ Time View

গোবিন্দগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
গাইবান্ধা প্রতিনিধি
“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রথমবারের মত যথাযথ মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (৬ জুলাই) দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা বিআরডিবি কার্যালয়ের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, বিপিএএ। পরে প্রজেক্টরের মাধ্যমে একটি তথ্যবহুল ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। সেখানে বাংলাদেশের পল্লী উন্নয়নের অগ্রগতি ও সাফল্য তুলে ধরা হয়।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক, হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউল ইসলাম মন্ডল জুয়েল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সামাদ, উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রওশানুল কাওছার, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান আবু জাফর লেলিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন সরকার, গোবিন্দগঞ্জ উপজেলা হোসেয়ারি শিল্প সমিতির সভাপতি মোফাক্কের হোসেন ইকবাল, ডুমুরগাছা মহিলা পল্লী উন্নয়ন সমবায় সমিতির সভাপতি রোমানা বেগম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সুফলভোগীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, সঞ্চয় ও সমবায়ভিত্তিক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

সভা শেষে বিআরডিবির অধীনে সুফলভোগীদের মাঝে ঋণ ও পরিবেশ বান্ধব গাছের চারা বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :