1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রবিবার, ১৭ মে ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৩৪ Time View

মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরার পাটকেলঘাটা বলফিল্ড মোড় এলাকায় একটি বাড়িকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, পেট্রোল পাম্প সংলগ্ন গৌতম নামের এক ব্যক্তির বাড়িতে দীর্ঘদিন ধরে মাদক সেবন, অসামাজিক কর্মকাণ্ড ও সন্দেহজনক লোকজনের আনাগোনা চলছিল। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ক্রমেই বাড়ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে এলাকাবাসী ওই বাড়িতে এক নারীকে আপত্তিকর অবস্থায় আটক করেছেন বলে দাবি করেন। এ ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সেখানে ভিড় জমায় এবং এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
অভিযোগ রয়েছে, বাড়িটিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে যুবকদের এনে মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপ পরিচালনা করা হতো। স্থানীয়দের দাবি, এর আগেও একাধিক যুবককে বিভিন্ন কৌশলে ফাঁদে ফেলে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। তবে ভুক্তভোগীরা সামাজিক সম্মানহানির ভয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাননি।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, রাত গভীর হলে ওই বাড়িতে অপরিচিত নারী-পুরুষের যাতায়াত বেড়ে যেত। এতে স্থানীয় পরিবারগুলো উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে। বিশেষ করে তরুণ সমাজের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ছে বলে আশঙ্কা করছেন অভিভাবকরা।
স্থানীয় সচেতন মহল বলছে, বিষয়টি দীর্ঘদিন ধরে চললেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় অসামাজিক কর্মকাণ্ড আরও বেড়ে গেছে। তারা দ্রুত প্রশাসনিক অভিযান পরিচালনা, সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এলাকাবাসী বলেন, আমরা শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে চাই। মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের কারণে এলাকার পরিবেশ দিন দিন নষ্ট হচ্ছে। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
তবে এ বিষয়ে অভিযুক্ত গৌতম বা সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
স্থানীয়রা আশা করছেন, প্রশাসন ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করে সত্যতা যাচাই করবে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করবে। একই সঙ্গে তারা এলাকায় নিয়মিত নজরদারি বাড়ানোরও দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :