
বাউফলে ইমাম পরিষদের উদ্যেগে ভারতে মুসলিম গণহত্যার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
মোঃ সবুজ
বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৫ মে) জুমার নামাজ শেষে দুপুর ২টায় বাউফল উপজেলা পরিষদ জামে মসজিদের সামনে এই কর্মসূচির আয়োজন করে ‘উপজেলা ইমাম পরিষদ’।
বাংলাদেশ খেলাফত মজলিস বাউফল উপজেলা শাখার সভাপতি মাওলানা আইউব বিন মুসার সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে উপজেলার বিভিন্ন মসজিদের খতিব, ইমাম এবং মাদ্রাসা শিক্ষক ও পরিচালকসহ কয়েকশ সাধারণ মুসল্লি অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে বিশেষ করে ভারতে মুসলিমদের ওপর চলমান সহিংসতা ও নির্যাতনের তীব্র নিন্দা জানান। তারা অবিলম্বে এসব হত্যাকাণ্ড বন্ধে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেন।
সভাপতির বক্তব্যে মাওলানা আইউব বিন মুসা বলেন, “আমরা আজ এখানে দাঁড়িয়েছি নির্যাতিত মুসলিম উম্মাহর পাশে সংহতি প্রকাশ করতে। ১৪০০ বছর আগেই প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) গাজওয়াতুল হিন্দ বা ভারত নিয়ে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আমরা বিশ্বাস করি, সত্যের জয় হবেই।”
সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, “ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুসলিমদের ওপর যে নির্যাতন চলছে, তার সাথে আমাদের দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। এ দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান—সব ধর্মের মানুষ সমমর্যাদায় সহাবস্থান করবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাইরের কোনো ঘটনাকে কেন্দ্র করে আমাদের দেশের সংখ্যালঘু ভাইদের ওপর যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এ বিষয়ে প্রশাসন এবং সাধারণ জনগণকে সজাগ থাকতে হবে।”
মানববন্ধন শেষে দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্বের নির্যাতিত মুসলমানদের মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।###
মোঃ সবুজ
বাউফল প্রতিনিধি
মোবাঃ০১৭২৫০৯৮৭৬৪
তারিথ:১৫/০৫/২৬ খ্রি:
© All rights reserved © 2025
Leave a Reply