1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

গাইবান্ধায় ঘুষ দাবির সময় ভু*য়া দু*দ*ক কর্মকর্তা আ*ট*ক

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৫১ Time View

গাইবান্ধায় ঘুষ দাবির সময় ভু*য়া দু*দ*ক কর্মকর্তা আ*ট*ক

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে ঘুষ দাবি করার সময় জাফরুল্লাহ নামের এক ভুয়া দুদক কর্মকর্তাকে আটক করা হয়েছে।

১০ মে রবিবার  সকালে জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলা জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসে এ ঘটনা ঘটে।

জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসের অডিটর কে এম মোস্তফা হাবিব রতন জানান জাফরুল্লাহ নামে জনৈক্য ব্যাক্তি  নিজেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয় দিয়ে অডিটর কৌশিকুল ইসলামের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে   বিভিন্ন অনিয়মের ভয় দেখিয়ে সংশ্লিষ্টদের কাছে ঘুষ দাবি করেন। তার আচরণে সন্দেহ জনক হলে অফিসের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করেন।

একপর্যায়ে তার পরিচয় ভুয়া বলে প্রমাণিত হলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায়।

তিনি আরো জানান প্রতারক জাফরুল্লাহ

কাছ থেকে বেশ কিছু  ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয় সে ঠাকুরগাঁও জেলার বাসিন্দা বলে তার কাছে রক্ষিত এনআইডি  আইডি কার্ড মোতাবেক জানাযায়।

জেলা হিসাব রক্ষন অফিসার খন্দকার মাহাতাব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান  এ ঘটনায় অত্র অফিসের অডিটর কৌশিকুল ইসলাম বাদী হয়ে সদর থানার একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

রংপুর সমন্বিত জেলা দুদক কার্যালয়ের  এর উপসহকারী পরিচালক ফেরদাউস জানান বিষয়টি আমরা অবগত হয়েছি।ডিডি মহোদয় বিষয়টি খতিয়ে দেখছেন।

গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্যা আল মামুন জানান, অভিযোগ পেয়েছি। এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত করা যায় নি।প্রাপ্র এনআইডি কার্ড অনুযায়ী তার নাম পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।

তিনি আরো জানান  আটক ব্যক্তি নিজেকে দুদকের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে  থানায় মামলা দায়ের করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :